চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন অসচ্ছল ও হতদরিদ্র দুইশ পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও ৫ জনকে সেলাই মেশিন বিতরণ করেছেন।
গাউসিয়া কমিটি কদম মোবারক ও রহমতগঞ্জ শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব ঈদবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইমরান হোসেন জুয়েল। এসময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাদেক হোসেন পাপ্পু, হাজী সাহাব উদ্দীন, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যাপক আবু তালেব বেলাল, অ্যাডভোকেট সাজ্জাদ শরিফ রাসেল, সহিদুল আলম সাইদুল উপস্থিত ছিলেন। সেলাই মেশিন বিতরণে আর্থিক সহযোগিতা করেন আজিম রওশন আরা স্মৃতি ফাউন্ডেশন ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ধর্মীয় নির্দেশনা অনুযায়ী গরীব দুঃখীদের জাকাত আদায় করা হলে দেশে দারিদ্র্যতা অনেকাংশে নিরসন হতো। তিনি বলেন, সুবিধাবঞ্চিতরা অমানবিক জীবন ধারণ করে। তাদের প্রতি বিত্তবানদের আন্তরিক হওয়া উচিত।
