বাবুছড়ার ২১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৩
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনা নিয়ে জমি নিয়ে স্থানীয় পাহাড়ী ও বিজিবির মধ্যে বিরোধের জের ধরে সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেটি পরিদর্শন করলেন খাগড়াছড়ি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি দল। গত মঙ্গলবার খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজার নেতৃত্বে খাগড়াছড়ি সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল বাবুছড়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া ২১ পরিবারের জন্য চাল, ডাল ও নগদ অর্থ প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী দীপায়ন চাকমা, বিশিষ্ট মুরুব্বী ও সমাজ সেবক কিরণ মারমা, অ্যাডভোকেট সমারী চাকমা ও চয়নিকা চাকমা।