জয়পুরহাটের কোমর গ্রাম বাজারে গতকাল বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের অভিযোগে আরিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
উপজেলার কোমর গ্রামের আরিফ হোসেন ঐ বাজারের মুদি, পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈদের দিন রাতে জয়পুরহাট সদর দোকানদার ফুল মিয়ার দোকানে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাই করতে না পেরে দোকানের মালিক ফুল মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ফুল মিয়াকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পরে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্রামবাসী এমদাদুল হক জানান, মুদি দোকানদার ফুল মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী তাই তার উপর হামলা করার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আরিফকে পিটিয়ে হত্যা করেছে।
আরিফের মা অভিযোগ করেন, ফুল মিয়ার সাথে তার ছেলের পূর্ব শক্রতা ছিল। এ কারণে পরিকল্পিতভাবে আরিফকে ছিনতাইকারী সাজিয়ে হত্যা করা হয়েছে।
জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার এম এ মান্নান জানান, ছিনতাইয়ের অভিযোগে আরিফকে পিটিয়ে হত্যা করা হলেও এর মধ্যে আরো কোন ঘটনা থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
