ঈদে নতুন বৌ বাপের বাড়ী গিয়ে স্বামী শাহীনের কাছে বায়না ধরে ‘পাখি’ জামা নেয়ার জন্য। শাহীন বড় ভাই আনোয়ারের কাছে বিষয়টি জানালে, ৫শ টাকা দেয়ার কথা জানায়; কিন্তু শাহিন বুঝতে পারে এতে বৌয়ের দাবি করা জামা কেনা সম্ভব নয়। তাই মনের দুঃখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
গত ২৮ জুলাই বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নন্দতেঘরী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নন্দতেঘরী গ্রামের মো. শাহিন (২৫) তার তৃতীয় স্ত্রীকে ‘পাখি’ জামা না দিতে পেরে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় ওই দিন স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হলে রাত বারটার দিকে তিনি মারা যান। ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেন।
