মো. কামরুল ইসলাম
বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম (৪৬) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পিডিবি চেয়ারম্যান মো. আব্দুহু রুহুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
মো. ওসমান গনি
নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক মো. ফজলুল হক চৌধুরী খোকার বাবা মো. ওসমান গনি (৮০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মো. মোমিনুল ইসলাম মানু
দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো. মোমিনুল ইসলাম মানু (৬০) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি ‘মানু ভাই’ নামে পরিচিত ছিলেন।
মো. আব্দুল হক সিকদার
বরগুনা বামনা আওয়ামী লীগের নেতা মো. আব্দুল হক সিকদার(৭০) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
মো. আলতাফ হোসেন সরদার
বরগুনা বামনা উপজেলার সমাজ সেবক মো. আলতাফ হোসেন সরদার(৮০) গত বুধবার উপজেলা পূর্ব চালিতাবুনিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
লুত্ফুল হায়দার লাতুমিয়া
দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সেজো ভাই সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া মনুমিয়ার বাজারের ব্যবসায়ী সমাজসেবক লুত্ফুল হায়দার লাতুমিয়া (৬৭) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
নিমাই চন্দ্র ভক্ত
গোপালগঞ্জে মাতৃ জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী নিমাই চন্দ্র ভক্ত (৭৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
মো. শামীমুল হক শামীম
কুমিল্লা মুরাদনগর বিএনপি নেতা মো. শামীমুল হক শামীম (৩৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার কক্সবাজারে স্থানীয় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, বাবা, স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গভীর শোক প্রকাশ করেছেন।
খন্দকার আলী হায়দার টিনু মিয়া
বরগুনার বামনা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ঈসা খন্দকারের বাবা খন্দকার আলী হায়দার টিনু মিয়া (৯০) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
