অনীল চন্দ্র মন্ডল
জয়পুরহাটের মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র মন্ডল (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার জেলার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। জয়পুরহাট খনজনপুর মহাশ্মশানে গত বুধবার রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর তাকে দাহ করা হয়।
মো. আলতাফ হোসেন
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর উপজেলার আশাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বাবা, স্ত্রী-সন্তান রেখে গেছেন।
