লালমনিরহাটে স্বর্ণামতি ব্রিজ পুনর্নির্মাণের দাবি
লালমনিরহাট প্রতিনিধি \ লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের মরণ ফাঁদ আদিতমারী স্বর্নামতি ব্রিজ। গত বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী ব্রিজের সামনে বুড়িরবাজারে স্বর্নামতি ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন হূদয়ে আদিতমারীর আহবায়ক জাহেদুল ইসলাম জাহেদ, জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাহিত্য সম্পাদক খন্দকার আসাদুজ্জামান আসাদ, ফাহমিদুল ইসলাম রাহাত, ফয়সাল আনাম মোখেদ প্রমুখ।
ধামরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ‘আমরা আলোকিত যাদবপুর চাই, নেশা ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ তাই’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ধামরাইয়ের যাদবপুর-ধানতারা এলাকায় ‘আদর্শ যাদবপুর’ সমিতির উদ্যোগে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া অগণিত র্যালিতে নেতৃত্ব দেন মেজর মাহাবুবুর রহমান, এএসপি শহিদুল ইসলাম, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, সাবেক চেয়ারম্যান দেওয়ান আলাউদ্দিন, সাইদুর রহমান মাস্টার, মুফতি আশরাফ আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ায় বিদ্যুতের দাবিতে স্মারকলিপি প্রদান
পাকুন্দিয়া প্রতিনিধি \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পথপাথেয় কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র ও ওসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, ছাত্রলীগ নেতা সোহেল রানা, সংগঠনের সভাপতি মো. মোস্তাকিম হোসেন বাপ্পি, মহাসচিব এমদাদুল হক মিপেল, অর্থ সচিব হিমেল রানা, ছাত্রনেতা আল মনসুর টিটু উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ অনুষ্ঠিত
মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে বালক গ্রুপে লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় দক্ষিণ চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য পংকজ নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন, ইউএনও খালেদ মোহাম্মদ জাকী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু। প্যানেল মেয়র নুরুল হক জমাদ্দার, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, ওমর ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঙ্গলাল রায়, কৃতী খেলোয়াড় মিলন কর্মকার বাসু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন হিমু প্রমুখ।
সেনবাগে ফেনসিডিল ও গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গত বুধবার রাতে উপজেলার ধর্মপুর গ্রামের অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ আবদুল আল মাস প্রকাশ বাপ্পি (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের বাড়ি দাগনভূঁইয়া উপজেলার বেতুয়া গ্রামে। অভিযান পরিচালনা করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুল ইসলাম ও এসআই নোমান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান- গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃত যুবককে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
মুরাদনগরে কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সরকারের মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের মুরাদনগর উপজেলা ফোরাম মুরাদনগর উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইবার ইউজার দল মুরাদনগর উপজেলা ফোরামের যুগ্ম আহ্বায়ক বিজয় নেছার, মো: রাসেল ভূঁইয়া, জুয়েল বাবু, উপজেলা সদস্য সচিব আমজাদ হোসেন, মো: সজিব ভূঁইয়া প্রমুখ।
বাকেরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউ মার্কেট থেকে গত রবিবার একটি পিস্তল ও এক রাউন্ডগুলিসহ এলাকাবাসী ২ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করছে। ধৃত ছিনতাইকারীরা হচ্ছে, ছালাম (২১) ও জহিরুল (২৫)। তারা ঢাকা থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ামতি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মুরাদের বাড়ির সামনে বসে টাকা ভাগভাগি করতে চাইলে ছালাম এবং জহিরকে টাকা না দিয়ে মুরাদ ঐ ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। ছিনতাইকৃত ৬ লাখ টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
সুজানগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পিতা-পুত্র আহত
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরে গত বুধবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার বাঘুলপুর গ্রামের রঞ্জিত কুমার সরকার (৫০) এবং তার ছেলে অজিত কুমার সরকার (২৫) আহত হয়েছেন। তাদেরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আমিনপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
রাজশাহীতে বিদেশি রিভলবারসহ আটক এক
রাজশাহী অফিস \ রাজশাহীতে বিদেশি রিভলবার ও ৭টি ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করে। এ সময় পুলিশ খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে আটক করে।
রূপগঞ্জে গুলি ভর্তি পিস্তলসহ গ্রেফতার ৪
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ রূপগঞ্জের মুড়াপাড়ায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার গুলিভর্তি পিস্তলসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করে। একটি বিদেশি পিস্তল, ৭.৬৫ বোরের বুলেট, ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—আল আমিন (২৫), সোলাইমান (২৬), রিপন (২৫) ও জব্বার (৫০)। তাদের বাড়ি উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, গতকাল বৃহস্পতিবার অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়িতে ভারতীয় অবৈধ পণ্য জব্দ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা গত ৫ দিনের ব্যবধানে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ লাখ ৩৭ হাজার ৬৫৪ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে। ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ বলেন, গত রবিবার (২৭ জুলাই) থেকে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) পর্যন্ত উল্লেখিত টাকার চোরাচালানি জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ৫৫৫ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৬৫০ পাতা সুখি বিড়ি, ৬ হাজার ৩০৫টি প্রসাধনসামগ্রী, ২ হাজার ৩৮০ পাতা কপালের টিপসহ শাড়ি, মদ, বিয়ার ক্যান সিটি গোল্ড প্রভৃতি।
চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় চিলড্রেন চার্টার ফাউন্ডেশন (সিসিএফ) এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ৫টি গরু, ২১টি ছাগল, ৫টি সেলাই মেশিন, ২ নারীর গৃহ নির্মাণে প্রতিজনকে পাঁচ হাজার টাকা, ৩০ জন নারীকে জনপ্রতি ১০ কেজি চাল-সেমাই-চিনি, ৩৫ জন এতিমকে ঈদের নতুন পায়জামা-পাঞ্জাবি এবং ১২টি বিদ্যালয় ৩টি এতিমখানার শিক্ষার্থীদের খাতা-কলম-জ্যামিতে বক্স দেয়া হয়। সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মোখলেছুর রহমান-এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার।
বক্তৃতা করেন সিসিএফ চেয়ারম্যান জহিরুল ইসলাম, ডেসকো প্রকৌশলী সিরাজুল ইসলাম, সৈয়দা মারুফা সাকি, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, জামাল হোসেন, আমির হোসেন, হাবিব উল্লাহ মেম্বার, শিশির কুমার মজুমদার, রফিজ উদ্দিন প্রমুখ।
বাবুগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের বাবুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করায় ২ যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করে সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বিএনপির ক্যাডাররা। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ১টায় উপজেলার কেদারপুর খেয়াঘাট এলাকায়। জানা গেছে, উপজেলার পূর্ব ভূতেরদিয়া গ্রামের যুবলীগ নেতা মনির হোসেন (৩৫) ও ইউসুব আলী (৩২) স্থানীয় এক ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা নিয়ে বরিশাল যাওয়ার জন্য কেদারপুর খেয়াঘাটে ট্রলারের জন্য দোকানে বসে অপেক্ষা করে। এ সময় ওই দোকানে বসে স্থানীয় বিএনপি নেতা খোকন (আর্মি খোকন) যুবদল নেতা কামরুল ও সেলিম ঈদ পরবর্তী বিএনপির আন্দোলন সংগ্রাম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধুসহ আ’লীগ নেতাদের পায়ের রগ কেটে দেয়ার হুমকি দেয়। ওই দোকানে অপেক্ষমাণ যুবলীগ নেতা মনির হোসেন ও ইউসুব আলী এর প্রতিবাদ করলে বিএনপির ক্যাডাররা তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে সাথে থাকা নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। দায়েরের প্রক্রিয়া চলছে।
পীরগঞ্জে গোরস্থান বনায়ন কর্মসূচি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জ পৌরসভাধীন ভেলাতৈড় মহল্লার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের সমাজসেবামূলক সংগঠন ‘বৃন্ত’র উদ্যোগে ঐতিহাসিক গোরস্থান জিন্দাপীরে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। গত বুধবার কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা আলম। উদ্বোধনী দিনে দুইশত বনজবৃক্ষের চারা রোপণ করা হয়। গোরস্থানে বিভিন্ন জাতের দু’হাজার গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেফাক সংবাদদাতা ও পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ মেহের এলাহী, পাঠচক্র সম্পাদক মোঃ আতাউর রহমান মঞ্জুর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মোকাদ্দেস হায়াত মিলন, জাতীয় পার্টির মোঃ মাসুদুর রহমান, মোঃ সোলেমান আলী, ‘বৃন্ত’র উপদেষ্টা আমানুল্ল¬াহ নুরী প্রমুখ।
হোমনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ২০১৪ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য উপজেলার মধ্যকান্দি, মির্শ্বীকারি ও ভবানীপুর গ্রামের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক। মো. তালেব আলী প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন ওসি স্বপন মজুমদার, খন্দকার গ্রুপের এমডি মহিউদ্দিন খন্দকার, প্রধান শিক্ষক আবু হানিফ সরকার, গ্যাস এর নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার, প্রধান শিক্ষক আঃ রহমান, ফাউন্ডেশনের সভাপতি মো. আইয়ুব আলী, স্কুল শিক্ষক উত্পল কুমার ভৌমিক, এটিএম মোস্তফা, মো. ফারুক উদ্দিন প্রমুখ।
ঘিওরে শিশু কন্যা চুরি
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঘিওরে প্রতিবেশীর শিশু কন্যাকে চুরি করে পালিয়ে গেছে গৃহবধূ। ঐ গৃহবধূর বাবার বাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছে না। সন্তান হারিয়ে পিতা-মাতা এখন পাগল প্রায়।
জানা যায়, জেলার ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের ব্যবসায়ী ওহাব আলীর স্ত্রী রেশমা বেগম (২৪) গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশী এডভোকেট প্রিন্সের কন্যা পুস্পকে (৪) চুরি করে নিয়ে পালিয়ে যায়। বগুড়া জেলার দুপচাঁটিয়া উপজেলার ভান্ডারিয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রেশমা। তিন মাস আগে ঘিওর উপজেলার শ্রী বাড়ি গ্রামের ওহাব আলীর সাথে তার বিয়ে হয়।
