কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ মেরিন ড্রাইভ সংলগ্ন ঝাউ বাগান হতে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খবর পেয়ে থানার এসআই সুজিত দে রাজারছড়া মেরিন ড্রাইভের একটি ঝাউ গাছ হতে পুরাতন রোহিঙ্গা মৃত আব্দুল করিমের পুত্র লাল মিয়া (৩৫) এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর থানায় নিয়ে যায়। মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে বলে থানা সূত্র জানায়।
