গল্পে শিখি ব্যাকরণ

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২০:৫১
গত রবিবারের পর দু’জনে : এ ধরনের যুক্তবর্ণ তো আরো আছে দাদু,তাই না? দাদু : ধীরে ধীরে তোমরাই বের করতে পারবে। তিন বর্ণের যুক্ত বর্ণও কিন্তু আছে। যেমন-ন্ত্ম=ন+ত+ব (অন্তঃস্থ ব)-সান্তনা। জ্জ্ব=জ+জ+ব-উজ্জ্বল। ন্দ্ব=ন+দ+ব-দ্বন্দ্ব। শোন, এখানে আরও একটি বিষয় লুকিয়ে আছে। তা হলো যুগ্ম বর্ণ। তোমরা তো আব্বা, আম্মা ডাক শুনেছ? দু’জনে : হ্যাঁ, শুনেছি। এগুলোও তো দাদু যুক্তবর্ণ। দাদু : না। এখানেই একটু পার্থক্য আছে। বর্ণের সাথে বর্ণ বসার পার্থক্য। অর্থাত্ যুগ্ম বর্ণ হচ্ছে-দু’টো একই বর্ণ এক সাথে হয়ে উচ্চারিত হওয়া। আর যুক্ত বর্ণ হচ্ছে দু’টি আলাদা বর্ণ এক সাথে হয়ে উচ্চারিত হওয়া। দু’জন : তার মানে যুক্ত বর্ণ হচ্ছে দু’টি আলাদা বর্ণ একসাথে হওয়া আর যুগ্ম বর্ণ হচ্ছে একই বর্ণ একসাথে হয়ে উচ্চারিত হওয়া। উদাহরণ দিচ্ছি দাদু- পিউ : আব্বা-এটি যুগ্ম বর্ণ। অর্ক : রক্ত-এটি যুক্ত বর্ণ। দাদু : ওহ্ দারুন তো বুঝেছ তোমরা! এবার তোমাদের কাজ। আর সে কাজ হলো- তোমাদের পাঠ্য বই থেকে কিছু যুগ্ম বর্ণ খুঁজে এখানে লিখবে। দু’জন : হ্যাঁ দাদু এখনই শুরু করছি- যুগ্মবর্ণ বর্ণ উদাহরণ যুগ্মবর্ণ বর্ণ উদাহরণ ট্ট ট+ট ঠাট্টা ন্ন ন+ন অন্ন ম্ম ম+ম আম্মা ব্ব ব+ব আব্বা ক্ক ক+ক ছক্কা দ্দ দ+দ চৌদ্দ ত্ত ত+ত উত্তম