সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০২

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মশালা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ক দু দিনের কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

উপজেলা হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিপুল চন্দ্র দাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি কেএম আজাদ রহমান ও প্রশিক্ষক পবিত্র রানী বিশ্বাস।

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চলের নিজ বাসভবনে বৃহস্পতিবার হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আতাউর রহমান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন এমপি।

মধুখালী উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে তিনি নিজেই ২০১৯-২০২০ অর্থবছরে ১ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৯১০ টাকার বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফরিদপুরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বিজ কুমার দাস। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তা রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণা

বিজয়নগর (ব্রাহ্মণাবড়িয়া) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা করছেন আওয়ামী লীগের  নেতারা। বিএনপি বা জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকলেও উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট তানভির ভূইয়াকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে তাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মী সভা ও গণসংযোগ করে ভোট প্রার্থনা করছেন। উপজেলায় অ্যাডভোকেট তানভির ভূইয়ার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা এবং স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্বা ও,আ,ম উবায়দুল মোকতাধির চৌধুরী।

হোমনায় ওপেন হাউস ডে

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এমপি সেলিমা আহমাদ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি প্রমুখ।

দুস্থ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি ঈদ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) নেত্রকোনা জেলার উদ্যোগে বৃহস্পতিবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এনটিসিএফের সভাপতি ঈষিকা অরুনিমার সভাপতিত্বে এবং নাসিব কবির নভর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন হোসেইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

রংপুরে বিনা শস্য কর্তন ও মাঠ দিবস

স্টাফ রিপোর্টার, রংপুর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) রংপুর উপজেলার মমিনপুর গ্রামের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানজিলুর রহমান মন্ডলের  সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার, এইচ এম মনিরুজ্জামান রব্বানী প্রমুখ।

সোনাতলায় গাড়ি খাদে পড়ে আহত তিন

 সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় বুধবার ফায়ার সার্ভিসের প্রথম পানিবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন। গাড়ির চালক মো. আরজু জানান, ওইদিন উপজেলার চরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজাদুল ইসলাম ও সাজু নামে দুইজন ফায়ারম্যানকে নিয়ে সেখানে যাচ্ছিলাম। পথে সোনাতলা সদর ইউনিয়নের বালুরপাড়া ধোপাঘাটি ব্রিজের মোড়ে পৌঁছলে আকস্মিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব পাশে খাদে উল্টে পড়ে যায়।

তিতাসে ওপেন হাউজ ডে

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বৃহস্পতিবার থানা পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে এর আয়োজন করা হয়। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার মুরাদনগর সার্কেল মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ।