ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র :মোরালেস

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১২
ফিলিস্তিনের গাজায় সামরিক হামলা অব্যাহত রাখায় ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মেরালেস। খবর এপি’র। তার এ ঘোষণার পাশাপাশি বুধবার দেশটিতে ভ্রমণে যাওয়া ইসরাইলিদের ওপর ভিসা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ নিয়মের ফলে দক্ষিণ আমেরিকার দেশটিতে বেড়াতে যাওয়া ইসরাইলি পর্যটকেরা বেশ বিপাকে পড়বে। এর আগে ২০০৯ সালে ফিলিস্তিনে ‘গণহত্যা’ চালানোর দায়ে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছিল বলিভিয়া। এদিকে, গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে দেশটি থেকে সমপ্রতি নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, চিলি, ইকুয়েডর ও পেরু।