বাঘায় পিতা ও কন্যাকে বেঁধে মোটর সাইকেল ছিনতাই

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩০
রাজশাহীর বাঘায় এক কলেজ ছাত্রী ও তার পিতাকে গাছের সাথে বেঁধে মোটর সাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তেঁথুলিয়া-আড়ানী সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার সময় বাঘার ঈদ মেলো থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো তেঁথুলিয়া-মাউদ পাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রান্টু। এ সময় সাথে ছিল তার মেয়ে উর্মী। রান্টু জানান, তারা তেঁথুলিয়ার ফাঁকা রাস্তায় পৌছালে কতিপয় দুষ্কৃতিকারী প্রথমে রশি বেঁধে তাদের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দু’জনকে গাছের সাথে বেঁধে মোটর সাইকেল নিয়ে চলে যায়।