গৌরনদীতে ঈদ উপলক্ষে র্যাফেল ড্র

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩০
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকীবন্দর আল আমীন সুপার মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ঈদ উপলক্ষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র’র পূর্ব আলোচনা সভা আল আমীন সুপার মার্কেটের ব্যবসায়ী এইচ এম নজরুল আমীন মন্টু শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টরকীবন্দর ঘর মালিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খাঞ্জাপুর-পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরেশ দাস।