মগবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৪
রাজধানীর মগবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। একইদিনে সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও কাঠেরপুল এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে ইয়াকুব আলী (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। কমলাপুর রেলওয়ে থানার এএসআই জানান, পুলিশের একটি দল ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। অপরদিকে সবুজবাজ থানার এসআই জানান, ইয়াকুব আলীর লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।