নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে অগ্নিকাণ্ডের সময় শোকে মারা গেছেন এক গৃহবধূ। স্থানীয়রা জানান, উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজপাড়ায় আসাদুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ধান, চাল, আসবাবসহ নগদ টাকা ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের সময় শোকে আসাদুর রহমানের স্ত্রী শিল্পী বেগমের হূদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহার হোসেন দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, তিন পরিবারের অন্তত দশ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
