রাণীশংকৈলের এক যুবককে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৭
গত বৃহস্পতিবার ধর্মগড় ও জগদল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়ার ১৮ ঘণ্টা পর শুক্রবার দুপুর ১২টায় ধর্মগড় সীমান্ত থেকে মোঃ জাহাঙ্গীর (২২) নামে আরো এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। জাহাঙ্গীর ধর্মগড় চিকনিপাড়া গ্রামের মোঃ হোসেনের ছেলে বলে জানা যায়। বিজিবি ও এলাকাবাসী জানায়, সীমান্তের ৩৭৪/২ সাব পিলার এলাকা থেকে ভারতীয় ১২১ কোকড়াদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও ব্যাটালিয়নের মেজর তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে বিএসএফে’র কাছে চিঠি পাঠানো হয়েছে।