কালিয়াকৈর উপজেলা ছাত্রকল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার ৩৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গরীব মেধাবীদের মাসিক ৫ শত টাকা করে আর্থিক সহায়তা ও বিসিএস ক্যাডার প্রাপ্তদের ক্রেষ্ট প্রদান করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আবু হানিফের সভাপতিত্বে ফুলবাড়িয়া ট্রাষ্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক মোঃ ওয়াজেদ আলী, কসমো পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ এর পরিচালক মোঃ শাহজাহান মিয়া, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, ডাঃ সেলিম রেজা, বার্ডস গ্রুপের ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা প্রমুখ।
