গোপালগঞ্জে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৪১
গোপালগঞ্জে ১৫০ পিছ ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ শহরের বেদগ্রামের শওকত সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় শওকতের স্ত্রী সাবিনা বেগম (৩৫), তার সহযোগী মিসেস লিমা বেগমকে (২৫) গ্রেফতার করে।