আয়ূব আলী
সিরাজগঞ্জে রায়গঞ্জের সমাজ সেবক বৃক্ষমেলায় একাধিকবার প্রথম পুরস্কারপ্রাপ্ত আয়ূব আলী (৫৩) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল উপজেলার সলঙ্গা থানার কালিপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। সবার কাছে তিনি ‘গাছের ডাক্তার’ হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মাইনুল ইসলাম পান্না
বরিশালে গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ ঠিকাদার মাইনুল ইসলাম পান্না (৮৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার নিউইয়র্কের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
