নেত্রকোনার খালিয়াজুরিতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৬
খালিয়াজুরি উপজেলার লেপসিয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ করে গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতরা হলেন হাবিবুর রহমান হবু (৩০) এবং হানু মিয়া (৩৫)। এদের দুজনের বাড়ি ফতুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে খেলা নিয়ে সংঘর্ষ বাধে। এরই জের ধরে গতকাল সালিশ বসলে এক পক্ষের লোকজন সালিশ না মেনে চলে যায় এবং মিছিল করে। তখন প্রতিপক্ষের লোকজন তাদের উপর সশস্ত্র হামলা চালালে মুহূর্তের মধ্যে দুইদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে এ হতাহতের ঘটনা ঘটে।