বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দীপান্তরে পাঠানোর দাবি জানাবে প্রবাসী বাঙালিরা

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৭
টরোন্টোতে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কার অথবা দ্বীপান্তরে পাঠানোর দাবি জানিয়েছে দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাঙালিরা। স্বঘোষিত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই খুনির অবৈধ অবস্থান কানাডার জন্য দুঃখজনক। আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবেশের উদ্যোক্তা বিপুল কামাল ইত্তেফাককে জানান, তারা ইটোবিকস্থ নূর চৌধুরীর ফ্ল্যাটের সামনে প্রতিবাদ করে কানাডা সরকারকে এই দাবি জানাবে। সমাবেশে দেড় হাজার মানুষের সমাবেশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে ওন্টারির প্রিমিয়ার ক্যাথিলেন ওয়েন, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের নিমন্ত্রণ করা হবে।