নভেম্বরে নারী ফুটবল লিগ

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০৮

নারী ফুটবল লিগ আয়োজনে পদক্ষেপ গ্রহণ করেছে বাফুফে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে গড়াবে লিগ। নাম দেওয়া হয়েছে ওমেন্স ফুটবল লিগ। বাফুফের ১৩২ সদস্য সংস্থা রয়েছে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে। বিভিন্ন সার্ভিসেস দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। তবে লিগের জন্য দল নেওয়া হবে ছয় থেকে আটটি। যারা শর্ত পূরণ করতে পারবে তাদের নেওয়া হবে বলে গতকাল বিকালে বাফুফেতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। উপস্থিত ছিলেন বাফুফের সদস্য মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কোচদের সি লাইসেন্স থাকতে হবে। থাকবে হেড কোচ, সহকারী কোচ, টাকা আয়ের উত্স দিতে হবে। অফিস আছে কিনা প্রশিক্ষণ সুবিধা আছে কিনা। আরো বিস্তারিত তথ্য বাফুফের কাছে পাওয়া যাবে। তবে দলের সংখ্যা নির্ধারণের পর লিগের ফরমেশন চূড়ান্ত হবে।