বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নের কথা জেনেছে তুরস্ক। তাদের দেশে নারী ফুটবল সেভাবে ভালো অবস্থানে যেতে পারেনি। বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে তুরস্ক খুবই খুশি। বাংলাদেশের নারী ফুটবলের সহযোগিতা চায় তুরস্ক। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গতকাল বিকালে ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত দেবরিম ওজতুরক বাফুফেতে গিয়েছিলেন। সেখানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও বাফুফের সদস্য এবং ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাত্ করতে গিয়ে তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশের মহিলা ফুটবল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। ফ্রান্সে ফিফার কংগ্রেস রয়েছে সেখানে তুরস্ক বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে চায় কলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।
