ফুল এইচডি থ্রিডি ছবি উপভোগ করার সুযোগ করে দিতে স্যামসাং ব্র্যান্ডের ৩২” আকৃতির এইচডি টিভি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এই টিভিতে ইউএসবি মেমোরি কার্ড যুক্ত করে কার্ড থেকেও পছন্দের মুভি বা ভিডিও দেখা যায়। এর ক্লিয়ার মোশন রেট ৫০ হার্জ, রেজ্যুলেশন ১৩৬৬ বাই ১৬৮, নিখুঁত অডিও নিশ্চিত করতে এতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তি। ৩২ইএইচ৪০০৩ মডেলের টিভির মূল্য ৩৯,৯০০ টাকা।
