ইউক্রেনে সরকারি সৈন্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে নিহত ১৪

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৭
ইউক্রেনের পূর্বাঞ্চলে গত রাতে সরকারি সৈন্যদের সঙ্গে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ১০ সরকারি সৈন্যসহ ১৪ জন নিহত হয়েছে। মালয়েশিয়া এয়ার লাইন্সের বিমান এমএইচ ১৭ যে স্থানে ভূপাতিত হয়েছে তার কাছেই এ ঘটনা ঘটে। শুক্রবার ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেকসিই দিমিত্রাশকিভস্কি বলেন, ‘জানা গেছে যে এই সংঘর্ষে মোট ১৪ জন নিহত হয়েছে। কিন্তু তাদের চারজনের মৃতদেহ সনাক্ত করা যায়নি। এরা ইউক্রেনের সৈন্য বা সন্ত্রাসী যে কেউই হতে পারে।’ ‘এই সংঘর্ষে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ১০ সৈন্য নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’ মালয়েশীয় বিমানের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরবর্তী শাখতারস্ক শহরে এ সংঘর্ষ হয়।