ঈদের আগে কাঁচা তরকারি, মাছ ও মাংসের দাম চড়া থাকলেও ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ শহর ফাঁকা থাকায় কমেছে এসব পণ্যের দাম। অপর দিকে অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, লবণের দাম। কাঁচা তরকারির দাম প্রতি কেজিতে কমেছে প্রায় ৫ থেকে ১০ টাকা। মাছ ও মাংসের দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। আর ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে ১ হাজার টাকা (ঈদের আগে দাম ছিল ৩ হাজার টাকা)। নারায়ণগঞ্জ দিগুবাবুর বাজার ঘুরে দেখা গেছে ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ শহর ফাঁকা থাকায় বাজারেও মানুষের সমাগম ছিল তুলনামূলকভাবে অনেক কম। অনেক দোকান বিক্রেতা গল্পগুজব করে সময় কাঁটাচ্ছেন। বাজারে অনেক দোকান এখনো বন্ধ।
সবজি বিক্রেতা লক্ষণ, খালেক, মিজান মিয়া বলেন, শনিবার থেকে বাজারে ক্রেতার সংখ্যা বাড়বে। মানভেদে রুই মাছের কেজি ২২০ থেকে ৩০০ টাকা, ইলিশ মাছ হালি ১ হাজার টাকা, পাঙ্গাস মাছের কেজি ১২০ থেকে ১৫০ টাকা। প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়, রসুন ৬০ থেকে ৭০ টাকা, আদা ১৫০ থেকে ১৮০ টাকা, মসুরি ডাল ৮০ থেকে ১০০ টাকা, চিনি ৪৪ থেকে ৪৫ টাকা, লবণ ১৫ থেকে ২৮ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০৫ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০৫ টাকা, আটা প্যাকেট ৪৪ টাকা, ময়দা ৪৫ টাকা, সরিষা লিটার ২০০ টাকা এবং নাজিরশাইল ৫০ টাকা, মিনিকেট ৪৮ টাকা, লতা ৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, আলু ২০ থেকে ২২ টাকা, কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, চিচিঙ্গা ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, খাসির মাংস ৪০০ থেকে ৪২০ টাকা, দেশি মুরগী প্রতিটি পিস ৩৫০ থেকে ৪০০ টাকা, মুরগীর মাংসের কেজি ১৬০ টাকা। দেশি মুরগির ডিম ৪৪ টাকা হালি, দেশি হাঁসের ডিম ৩৪ টাকা হালি, ফার্মের ডিম ২৭ টাকা হালি।
