অগ্নিদগ্ধ শিশু রেশমার চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:১৪
চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী রেশমা আক্তার (১০)। আগুনে পুড়ে তার শরীরের বিভিন্ন অংশ কুঁচকে গেছে। স্বাভাবিকভাবে চলতে পারে না সে। লাঠিতে ভর দিয়ে চলতে হয়। চিকিত্সক জরুরি ভিত্তিতে তার প্লাস্টিক সার্জারির পরামর্শ দিয়েছেন। তার চিকিত্সার জন্য ২ লাখ টাকার প্রয়োজন। রেমশার দরিদ্র পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি বেসরকারি দাতা সংস্থার কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— এ কে এম আমিনুল হক, সঞ্চয়ী হিসাব নং- ২৭১৪, ইসলামী ব্যাংক লিঃ, মিয়ারহাট শাখা, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর। মোবাইল ও বিকাশ- ০১৭৪০৯৬৩৭৪৭।