ঈদের ছুটি শেষে সচল দিনাজপুরের হিলি স্থলবন্দর

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:১৫
পবিত্র ঈদুল ফিতরের ছয়দিনের ছুটিশেষে গতকাল শনিবার আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরে। ঈদের ছুটির কারণে গত ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত টানা ছয়দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানিসহ সবধরনের কার্যক্রম বন্ধ ছিল । হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহীন হোসেন জানান, আমদানিকৃত ভারতীয় চাল, পিঁয়াজ, গম ফলমূলসহ গবাদিপশুর পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টে। অন্যদিকে বাংলাদেশ থেকে মোলাসেস প্রাণ এবং গাজী কোম্পানীর উত্পাদিত পণ্যবাহী ট্রাক গেছে ভারতে।