ক্যাপসন নিউজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:০৫

সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ফরাজী হাসপাতাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল  হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এর মাঝে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন এবং ফরাজী হাসপাতাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল  হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন সম্প্রতি চুক্তিপত্র হস্তান্তর করেন। চুক্তি অনুযায়ী ব্যাংকের কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন

০০০০০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ এতে উপস্থিত ছিলেন

০০০০০০০০০০০০০

বগুড়ার ‘মম ইন হোটেল এন্ড রিসোর্ট’ এর সঙ্গে সম্প্রতি চুক্তি করে এনসিসি ব্যাংক। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসেলহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের এসইভিপি ও হেড অব কার্ডস মুহাম্মদ এইচ. কাফী এবং মম ইন লি.-এর চেয়ারম্যান এবং টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ব্যাংকের কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন

০০০০০০০০০০০০০০০০

গাজীপুরের জয়দেবপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১২২তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উত্তরা শাখার সভাপতি রাবেয়া চৌধুরী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোহাম্মদ আব্দুল বারী