অঘোষিত রাজস্বের খাত চাকরির পরীক্ষার ফি!

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:১৭

বাংলাদেশে চাকরি প্রত্যাশীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেইসঙ্গে বাড়ছে সরকারের রাজস্বও। অঘোষিত এই রাজস্বের খাত চাকরির পরীক্ষার ফি। বাংলাদেশ ব্যাংকের মতো সকল চাকরির আবেদন বিনা মূল্যে করা সময়ের দাবি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী অতীতে শিক্ষার্থীদের জন্য অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে সুদূরপ্রসারী ভূমিকা রেখেছেন। সামপ্রতিক, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশু শিক্ষার্থীদের মূল্যায়নে পরীক্ষা বাতিল উল্লেখ করার মতো। পরিশেষে, বেকার শিক্ষার্থীদের চাকরির আবেদন বিনামূল্যে এবং চাকরির পরীক্ষা বিভাগীয় শহরে স্থানান্তর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহা. রাইহানুল ইসলাম মিলন

চতুরপুর, শিবগঞ্জ,

চাঁপাইনবাবগঞ্জ