স্বাস্থ্য সহকারী নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩২
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কসবা-আখাউড়ার স্বাস্থ্য সহকারী শূন্যপদে নিয়োগ দানে ব্রা?হ্ম?ণবাড়িয়া জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার নাগরিক সমাজের উদ্যোগে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে কসবা উপজেলায় ১৪ ও আখাউড়া উপজেলায় ৮ জনকে চাকরি দেয়ার জন্য সুপারিশ করেন। মন্ত্রীর সততার সুযোগে ব্রা?হ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন তাদের চাকরি না দিয়ে বিএনপি জামায়াতের লোকজনদের চাকরি দেন। এতে মন্ত্রীর নির্বাচনী এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। জহির নামে এক চাকরি প্রার্থী বলেন, আমার চাকরির বয়স প্রায় শেষ। এটা আমার শেষ সুযোগ ছিল। নির্বাচনী পরীক্ষায়ও পাস করেছি। কিন্তু নিয়োগ ক্ষেত্রে বিধিমালা না মেনে সিভিল সার্জনের ঘুষ-বাণিজ্যের মাধ্যমে কসবা-আখাউড়ায় চাকরি দিয়েছেন। মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন জানান, কসবা-আখাউড়া নিয়োগে সিভিল সার্জন বিধিমালা অনুসরণ না করে সম্পূর্ণ দুর্নীতির মাধ্যমে ২২ জনকে নিয়োগ দিয়েছেন। জেলা সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস উেকাচের মাধ্যমে চাকরি দেয়ার বিষয়টি অস্বীকার করেন।