মান্দায় জাতীয় পার্টি জেপি’র কর্মী সম্মেলন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩২
নওগাঁর মান্দা উপজেলায় গতকাল শনিবার বিকাল তিনটায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নওগাঁ জেলা শাখার উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান জেলা জেপি’র আহবায়ক সাইদুর রহমান বকুলের সভাপতিত্বে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, বিশেষ অতিথি জেপি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আবুল খায়ের সিদ্দিকী আবু। বক্তব্য রাখেন, কামাল হোসেন, ভারশো ইউপি মেম্বার আমীন, কাজেম উদ্দীন, সাবেক মেম্বার সুরাত আলী, সোহরাব হোসেন, ফনী বিশ্বাস প্রমুখ।