ফটোগ্রাফিক সোসাইটির তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৩
সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে তিন দিনব্যাপী শহীদ জগত্ জ্যোতি পাঠাগার মিলনায়তনে ছবি প্রদর্শনী শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুমার মুর্শিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, শহীদ জগত্ জ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের ভাইস-প্রিন্সিপাল সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আতম মিছবাহ, সাংবাদিক খলিলুর রহমান, যুব সংগঠক মো. বুরহান উদ্দিন, সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি তোফায়েল আহমেদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সোসাইটির সহ-সভাপতি দ্বীপময় চৌধুরী ডিউক। আরো উপস্থিত ছিলেন হাজী তৈয়বুর রহমান, আব্দুল করিম, অমল কর, জনপ্রিয় মডেল জিয়া প্রমুখ। সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, আমরা দ্বিতীয়বারের মত ছবি প্রদর্শনীর আয়োজন করেছি। এবারের প্রদর্শনীতে অর্ধশতাধিক ছবি স্থান পেয়েছে।