সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে বাঙালি নদীর ওপর ১১০ মিটার নির্মিত কাঠের সেতু গত শুক্রবার বিকালে উদ্বোধন করেন ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান মাস্টার, আব্দুর রহিম মাস্টার, ছাবদুর রহমান, খোরশেদ আলম, বাবর আলী প্রমুখ।
