কটিয়াদী হাসপাতালে রোগীদের খাবার বর্জন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৩
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা হাসপাতালে গত শুক্রবার সকালের নাস্তা পরিবেশন কালে মেয়াদোত্তীর্ণ পাউরুটি সরবরাহ করায় রোগীরা খাবার বর্জন করে। পরে তাদের খাবার পরিবর্তন করে শুকনো চিড়া ও ছোট আকারের চা্পা কলা দেয়া হয়। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ করলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার দত্ত ক্ষিপ্ত হয়ে বলেন, এটা আমার দেখার দায়িত্ব নয়। খাবার পরীক্ষা করতে হলে মহাখালী যান। এ ব্যাপারে স্বাস্থ্য প্রশাসন ডা. মঞ্জুরুল হক বলেন, ঠিকাদারকে শো-কজ করা হবে। ঠিকাদার আজহারুল ইসলাম চৌধুরী উজ্জল বলেন, ঈদের পরে নতুন রুটি না পাওয়ায় কিছু রুটি মেয়াদ উত্তীর্ণ ছিল। পরে তা প্রত্যাহার করে নিয়েছি। কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আঃ ওয়াহাব আইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে ঠিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।