গত ২২ জুলাই দৈনিক ইত্তেফাকের ১৩ পাতার ৪ কলামে “খারাপ রাস্তা মেয়েদের ভালো ঘরে বিয়ের অন্তরায়” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতারাইল দীঘিরপাড় গ্রামের মো. কামরুল আলম।
তিনি বলেন, স্থানীয় দুষ্টুপ্রকৃতির খালেক মাস্টার, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সহায়তায় তাদের পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে বাধা প্রদান করা হয়। এ নিয়ে আদালত ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা অমান্য করে তারা রাস্তার আংশিক কাজ করে।
প্রতিবেদকের বক্তব্য:
আজিমনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সড়কটি নির্মাণের সময় প্রতিবাদকারীর বাবা কাসেম মাতব্বর বাধা প্রদান করেন। জনস্বার্থে স্থানীয় প্রশাসন সেই বাধা উপেক্ষা করে রাস্তার কাজ নির্মাণ সম্পন্ন করেছে। রাস্তা চালু থাকার সত্যতার প্রমাণ প্রকাশিত সংবাদের ছবিতেই আছে।
