গতকাল শনিবার মীর্জাগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বক্কর ছিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, মো. গোলাম সরোয়ার, মো. ইসমাইল হোসেন মৃধা ও মো. জসিম উদ্দিন জুয়েল প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
