যশোরের চৌগাছায় প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম বাচ্চুর স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে গতকাল শনিবার সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চৌগাছা শাখার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অভিযোগে বলেন, উেকাচ না দেয়ায় ২৬১ জন প্রাথমিক শিক্ষককে উত্সব ভাতা ও এরিয়া বিল দেয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে শিক্ষকদের ঈদ উদযাপন করতে হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চৌগাছা শাখার আহবায়ক তরফদার আলীকদর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খান, জয়নুর রহমান, ফজলুর রহমান, হারুন অর রশীদ, রেজাউল ইসলামসহ শতাধিক শিক্ষক। অফিস সহকারী অনেক সময় শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করেন। অফিস সহকারী রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
