চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে অবশেষে ব্যক্তিগত অর্থেই ব্রিজ নির্মাণ করেছে সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামের দুই ভাই আলহাজ্ব মো. সোবাহান খান ও শাজাহান খান। ১৭ ফুট দীর্ঘ ও ৭ ফুট চওড়া পাকা ব্রিজটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১৬ লাখ টাকা।
হাজী সোবহান খান বলেন, গুয়াখোলা গ্রামের বাগবাড়ি গোরস্থান সংলগ্ন এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি ব্রিজের জন্য দুর্ভোগ পোহাচ্ছিল। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্রিজ নির্মাণের আবেদন জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে সাড়া না দেয়ায় এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে এ ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। গত শুক্রবার সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ব্রিজটি উদ্বোধনের মাধ্যমে স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।
