ট্রেনে কাটা পড়ে সাবেক সিভিল সার্জন নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৭
আদমদীঘির সান্তাহার রেল স্টেশন এলাকায় গতকাল শনিবার সকালে ট্রেনের নিচে পড়ে সাবেক সিভিল সার্জন ডা. এটিএম শাহজাহান আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, পারবতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেন সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় পৌঁছলে সাবেক সিভিল সার্জন ডা. এটিএম শাহজাহান আলী মালবাহী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।