দুর্নীতির মামলায় দণ্ডিত হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ওই আদেশে বলা হয়, গোলাম ফারুককে দুদুকের দায়েরকৃত রমনা থানার মামলায় বিশেষ জজ আদালত দণ্ড প্রদান করে। গণকর্মচারী (সাজাপ্রাপ্তিতে বরখাস্ত) অধ্যাদেশ ১৯৮৫ অনুযায়ী ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার দিন থেকে তাত্ক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন বলে গণ্য হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ৯ মে ঢাকার বিশেষ জজ আদালত-৫ গোলাম ফারুক ও তার স্ত্রীকে দুটি ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়। পাশাপাশি ৯০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজনই পলাতক।
