সাবেক সংসদ সদস্য আওরঙ্গজেবের ১ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৮
সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কে এম হেমায়েতউল্লাহ আওরঙ্গজেবের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে ঢাকা-মাওয়া মহাসড়কে মেদেনীমন্ডল ইউনিয়নের খান বাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। ১৯৫৫ সালে ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শরীয়তপুরে গ্রামের বাড়ি এবং আগামীকাল সোমবার বাদ আছর ঢাকার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকল আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি