মাদারীপুরের সাবেক পিপিকে জিআইজেড’র বিশেষ সম্মাননা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৮
মাদারীপুরের সাবেক পিপি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পীকে বিশেষ সম্মাননা দিয়েছে জিআইজেড। মাদারীপুর পুলিশ লাইনস মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জার্মান সরকারের যৌথ পরিচালনায় সম্প্রতি কারাবন্দির সংখ্যা কমানো বিষয়ক মাদারীপুর জেলা কেস কোরডিনেশন কমিটির এক সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে যৌথ সভাপতিত্ব করেন জেলা জজ মো. মহসীন মোল্লা ও জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। প্রকল্পের উদ্দেশ্য, সততা, একাগ্রতা প্রদর্শন এবং ৪৮টি সভার মধ্যে ৪৭টি সভায় উপস্থিত থাকায় বাংলাদেশে অবস্থিত জার্মান ডেভেলপমেন্ট করপোরেশনের আইন শাখা অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পীকে এ সম্মাননা প্রদান করে। —প্রেস বিজ্ঞপ্তি