শোক সংবাদ

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৮
বকুল বালা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালার মা বকুল বালা (৭২) ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত বৃহস্পতিবার পরলোকগমন করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, পরিচালনা পর্ষদ, ট্রেকহোল্ডাররাসহ সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তরিকুল ইসলাম (৭৫) ফুসফুসে ক্যান্সারজনিত কারণে গত শুক্রবার রাজশাহী শালবাগানে ছোটবনগ্রাম প্রফেসর পাড়ার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। মো. হেলাল উদ্দিন ময়মনসিংহে গফরগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলার মো. হেলাল উদ্দিন (৬০) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুস ছাত্তার মুন্সীগঞ্জে প্রবীণ বিএনপি নেতা, সাবেক পৌর কমিশনার, সমাজকর্মী আব্দুস ছাত্তার ওরফে ছাত্তার কমিশনার (৮৪) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। করফুলজান নেছা ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ও শ্রীপুরে মাওনা চৌরাস্তা আল হেরা মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. হুমায়ূন কবীর খানের মা করফুলজান নেছা ( ৮৪) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুস সালাম মাস্টার জয়পুরহাটে কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সালাম মাস্টার (৯১) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার জেলা সদরে কোমরগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৬ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সামসুল আলম দুদুসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। উজ্জ্বল মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সদস্য উজ্জ্বল মিয়া (৩৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার উপজেলা সদরে দড়িজাহাঙ্গীরপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক গভীর শোক প্রকাশ করেছেন। নুরজাহান বেগম দৈনিক মানবজমিনের ফরিদপুর নগরকান্দা উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেনের মা নুরজাহান বেগম (৮০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।