আ. আলীম ভূঞা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ. আলীম ভূঞা (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত শুক্রবার উপজেলার আড়াইউড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু গভীর শোক প্রকাশ করেছেন।
জল কাদের মোল্ল¬া
বরিশাল বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জল কাদের মোল্ল¬া (৮৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
