এনামুল হক মন্ডল
ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় শুকতারা সংঘের সাবেক সভাপতি এনামুল হক মন্ডলের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিজ বাড়িতে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
