আজকের রাশিফল

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২০:১৭
আজ ২০ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৭ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:১ ও ৪। শুভবার: রবিবার। শুভরত্ন: চুনী ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি চিন্তা ও কর্মে স্বাধীনতা প্রিয়। নিজের পরিকল্পনা অনুসারে চলতে চাইবেন। সৃজনশীল, মেধাবী ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। জীবন ও ধর্ম সম্পর্কে ধ্যান-ধারণাও হবে অন্যদের চেয়ে আলাদা। প্রচলিত রীতিনীতির প্রতি থাকবে সহজাত অনীহা। এতে অনেক ভুল বুঝাবুঝি ও শত্রুতা সৃষ্টি হতে পারে। তাই ধৈর্যশীল ও কৌশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বঃ কবি পি.বি. শেলী, কবি আল মাহমুদ, সাংবাদিক ফখরুল আলম, গুস্তফ ফ্লোরেন্স, সাহিত্যিক নুট হামসুন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো আপনজনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হওয়ার সম্ভাবনা আছে। প্রচেষ্টা জোরদার করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। তবে আশানুরূপ লাভ নাও হাতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কাউকে বেশি উদারতা দেখানো ঠিক হবে না। কেউ আপনার উদারতাকে দুর্বল ভাবতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতার আশঙ্কা আছে। অসুখ অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কোনো খবর পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কেউ আজ সুযোগ পেলে আপনার বিরোধিতা করতে পারে। চাকরিস্থলে ভালো কিছু ঘটতে পারে। তবে সেটা পারিবারিক ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। আয়-উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মানসিক অশান্তিতে ভুগতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো অসুস্থতাকে অবহেলা না করলে ভালো করবেন। ব্যবসা-বাণিজ্যে বাধার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনদের সাফল্য আনন্দদায়ক হতে পারে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। শরীর মোটামুটি ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। আয়ের ক্ষেত্রগুলো সচল থাকবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো অপরিচিত মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বাইরে থেকে কোনো সুখবর পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। অশান্তি এড়িয়ে চলার চেষ্ট করুন। কথাবার্তায় সংযত হলে ভালো করবেন। দূরের যাত্রা শুভ।