অর্ক: স্যার বলেছেন, আগামী শ্রেণি পাঠে শব্দ নিয়ে কথা বলবেন। আচ্ছা দাদু, বিদ্যালয়ের ছুটির সময় ঘণ্টা বাজে। এটাই তো শব্দ। তাই না?
পিউ: আমাদের বিদ্যালয়েও তো এমন শব্দ হয়।
দাদু: মৃদু হেসে বললেন এটিও শব্দ। কিন্তু ব্যাকরণে এ শব্দ আলাদা। কলম এর কথাই ধর। বলতো কলম-এ কী কী বর্ণ আছে?
পিউ : ক ল এবং ম।
দাদু : বাঃ!
অর্ক : দাদু হয়েছে। তবে, কিন্তু আছে।
দাদু : কিন্তুটা আবার কী?
অর্ক : এই যে কিন্তুর--ি কার এবং ু-কার এগুলো...
দাদু : বাহ্বা, চমত্কার বিষয় ধরেছ। আচ্ছা, ঠিক আছে এগুলো নিয়ে পরে বলি। এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে ক ল ম এগুলো তিনটি বর্ণ। পাশাপাশি বসেছে। অর্থ প্রকাশ করেছে। তাহলে কলম বললে নাম বুঝায় এবং অর্থও আছে। আর যদি ম ক ল এভাবে বসত তবে এর অর্থ প্রকাশ পেত? হাসি ভাব এনে বললেন,পেত না।
দু’জন : দাদু পরিষ্কার করে বলেন।
দাদু : শোন বলছি- এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে শব্দ উত্পন্ন হয়। যেমন: কলম। এখানে তিনটি বর্ণ পাশাপাশি বসেছে অর্থও প্রকাশ করেছে।
পিউ : কিন্তু দাদু, িএবং ু এগুলো বললেন যে গুরুত্বপূর্ণ!
দাদু : তোমরা কী দেখেছো তোমার পাঠ্য বইয়ে ি, ী, ু, ্য, ্র, ৃ এ রকম কিছু চিহ্ন শব্দে পাওয়া যায়?
দু’জন : পাঠ্য বইয়ে কেন? আমাদের নামেই তো আছে।
দাদু : এই চিহ্নগুলো শব্দগঠনে লাগে। তবে এগুলো কিন্তু নতুন কিছু নয়,স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত/ বিশেষ রূপ। এ গুলোর নাম আছে। অর্থাত্ স্বরবর্ণের সংক্ষিপ্ত/ বিশেষ রূপকে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত/ বিশেষ রূপকে ফলা বলে। আরও বলছি, কয়েকটি ব্যঞ্জন বর্ণ বা তার বিশেষ রূপ শব্দ গঠনে অন্য ব্যঞ্জন বর্ণের সাথে বসলে তাকে ফলা বলে। আবার শব্দ গঠনে ব্যঞ্জন বর্ণের সাথে স্বর বর্ণের সংক্ষিপ্ত/ বিশেষ রূপ মিলিত হলে তাকে কার বলে। যা হোক, নিচের ছকটি পড়লেই বুঝতে পারবে।
জানার কর্ণার
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি অংশে গতকাল বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে প্রকাশিত নমুনা প্রশ্নের যোগ্যতাভিত্তিক প্রশ্নসমুহের উত্তর দেয়া হলো। জানা অজানা মাত্রাকে যাচাই করে নাও। পরীক্ষা আর বেশি দূরে নয় তাই পাঠে মনোযোগী হও।
১. খ. কৃষি জমির পরিমাণ ২. ঘ. জনসংখ্যার বৃদ্ধির জন্য ৩.ঘ. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ৪.ঘ. অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে ৫.খ. বন্যা ৬.বালু উত্তোলন ৭.ক. ভূমিকম্প ৮. ক. জলবায়ু পরিবর্তনের জন্য ৯.ক. নদী ভাঙন ১০.খ. পূর্ব প্রস্তুতির মাধ্যমে
১১. ঘ. নির্যাতন বন্ধের জন্য মা-বাবার সাহায্য নেব ১২. ক. বেতন বাড়িয়ে ১৩.ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ১৪.ঘ. খাওয়া থেকে বিরত থাকা ১৫.(গ) মর্যাদা ১৬.(গ) ৩টি ১৭. (খ) ৩ লাখ ১৮. (ক) দশ লাখ ১৯. (খ) মূলধন ২০. (ঘ) ৪০৪৩ জন ২১. (গ) নারী শিক্ষার প্রসার ২২.(খ) অতিরিক্ত জনসংখ্যার জন্য ২৩.(ঘ) ২০৫০ ২৪. (খ) খরা ২৫. (ঘ) ১০০০০ হেক্টর ২৬. (ঘ) একটি ঘূর্ণিঝড় ২৭. (খ) রংপুর ২৮. (ঘ) জোয়ার ভাটা ২৯. গ) ৩০ বছরের ৩০. (ঘ) ৬৪ ভাগ ৩১. তাপমাত্রা বৃদ্ধির জন্য ৩২. (ক) জলবায়ু পরিবর্তন ৩৩. (খ) খরা ৩৪. (খ) মানুষ হিসেবে অধিকার ৩৫.(গ) ১৯৪৮ ৩৬.(ঘ) পরিবার, সমাজ ও রাষ্ট্র
৩৭. (গ) ১০ ডিসেম্বর ৩৮.(ঘ) বৈষম্য
৩৯.(গ) ভালোভাবে ৪০.(ক) নাগরিক হিসেবে দায়িত্ব
