কোটালীপাড়ায় নির্মল সেনের জন্মদিন পালন

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৩৩
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ হল রুমে নির্মল সেন জন্মদিন উদ্যাপন পরিষদের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর,পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা ,লক্ষ্মী রানী সরকার, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, খান চমন-ই-এলাহী, মোজ্জাম্মেল হোসেন মুন্না,এস এম হুমায়ুন কবীর,মিজানুর রহমান বুলু, শিক্ষক সহদেব বৈদ্য, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,নির্মল সেনের ভাগ্নে প্রলয় সেন গুপ্ত, ভাতিজা সাংবাদিক রতন সেন কংকন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নির্মল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার নামে নিজ বাড়িতে দানকৃত জায়গায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানান।