সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার হায়াত মাহমুদ জানান, টানা ৬দিন বন্ধ থাকায় ভোমরা স্থল বন্দর থেকে সরকার প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
